মহিলা পরিষদের মানববন্ধন -পূর্বকণ্ঠ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে কিশোরগঞ্জে মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। তারা আসন্ন শারদীয় দুর্গ পূজা বিগত দিনের মত ধর্ম নির্বিশেষে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে উদযাপনের আহবান জানিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন।