• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে এসএসসি পরীক্ষার ১ম দিনে বহিষ্কার ১, অনুপস্থিত ১৪

# জোবায়ের হোসেন খান :-

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া জানান, এবার উপজেলায় মোট ১৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ করার কথা থাকলেও ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত আছে।
এর মধ্যে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১২৪১ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৮ জন অনুপস্থিত ছিল। তেমনি মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় ৩০২ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত থেকে পরীক্ষায় অংশ নেন ২৯৭ জন এবং ১ জন বহিস্কার হন। তাছাড়া ভোকেশনালে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ১ জন অনুপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। এর মধ্যে ১৫টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা এবং ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় এবং উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্র ছিল তিনটি।
পরীক্ষা কেন্দ্রগুলো হল, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং সহিলাটি আলীম মাদরাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *