• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ হত্যায় স্বামী-ননদসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে যৌতুকের জন্য
গৃহবধূ হত্যায় স্বামী-ননদসহ
তিন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে যৌতুকের জন্য দুই সন্তানের জননী মোছা. ফেনা আক্তার ওরফে হেনা আক্তারকে (২৮) হত্যার দায়ে আদালত স্বামী খোকন মিয়া (৪৩), ননদ জরিনা খাতুন (৪৫) ও জালাল মিয়া (৪৩) নামে একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ করিমগঞ্জ উপজেলার পাথারিয়াপাড়া গ্রামের উপরোক্ত আসামিদের বিরুদ্ধে তাদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এছাড়াও রায়ে খোকন মিয়াকে ৫০ হাজার টাকা, জালাল মিয়াকে ৩০ হাজার টাকা ও জরিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি ইমান আলী (৬৯), কমলা খাতুন (৬৬) ও সাইদুর রহমানকে (৪৭) বিচারক বেকসুর খালাস দিয়েছেন।
মামলার বিবরণে প্রকাশ, করিমগঞ্জ উপজেলার খৈলাকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয় হেনা আক্তারের সঙ্গে ঘটনার প্রায় ১১ বছর আগে পার্শ্ববর্তী পাথারিয়াপাড়া গ্রামের খোকন মিয়ার বিয়ে হয়। তাদের দু’টি কন্যা সন্তান রয়েছে। সন্তান জন্ম নেওয়ার পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য হেনার ওপর শারিরীক নির্যাতন শুরু করেন। হেনার সুখের কথা চিন্তা করে স্বামী খোকনকে নগদ ৪০ হাজার টাকা প্রদান এবং বাড়িতে একটি টিনের দোচালা ঘর নির্মাণ ও একটি গাভি কিনে দেয়া হয়। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। ২০১৫ সালের ৪ অক্টোবর গভীর রাতে আসামিরা হেনাকে শ্বাসরোধে হত্যা করে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ভিকটিমের স্বামীসহ ছয়জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আসামি জালাল মিয়াকে বাদ দিয়ে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে নারাজি দিলে শুনানি শেষে আদালত জালালকেও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট এম.এ আফজল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শ্যামল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *