• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে পাদুকা ক্লাস্টারের পরিবেশগত উন্নয়ন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে প্রস্তুতিমূলক মহড়া

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে পাদুকা ক্লাস্টারের পরিবেশগত উন্নয়ন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার দিকে ভৈরব উপজেলার পানাউল্লারচর মৌলভী মার্কেট সংলগ্ন মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। পপি-এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আজিজুল হকসহ স্থানীয় পাদুকা উদ্যোক্তা, পাদুকা শ্রমিক, পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।
প্রস্তুতিমূলক মহড়ায় বক্তারা বলেন, ভৈরব পাদুকা উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাগণ পরিবেশ সংরক্ষণ বিষয়ে একেবারেই সচেতন নয়। ভৈরবে ছোট বড় মিলিয়ে প্রায় ৮ হাজার পাদুকা কারখানা রয়েছে। এসকল পাদুকা কারখানায় স্থানীয় উদ্যোক্তাগণ পাদুকা তৈরীতে বিভিন্ন ধরণের রাসায়নিক দ্রব্য, রেক্সিন, ফোম, চামড়া, প্যাকেজিং ও অন্যান্য উপকরণ ব্যবহার করে যেগুলি খুবই দাহ্য। এছাড়া পাদুকা কারখানায় পাদুকা তৈরীর সময় উৎসৃষ্ট বর্জ্য যেখানে সেখানে ফেলা হয় এবং অনেক সময় বর্জ্য একত্রিত করে আগুন ধরিয়ে দেওয়া হয়। যা এলাকার আশে পাশের পরিবেশ দুষিত করে। আবার এসকল কেমিক্যালযুক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে বৃষ্টির পানিতে মিশে খাল বিল, নালা ও ডোবায় যায় ফলে মাটি ও পানি দুষিত করছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। পাদুকা উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাগণ বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহার করে। কিন্তু এসকল কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে পাদুকা শ্রমিকগণ কোন সাবধানতা অবলম্বন করে না। কারখানায় বিভিন্ন দাহ্য বস্তু ব্যবহারের সময় অসাবধানতার কারণে অনেক সময় অগ্নি দুর্ঘটনা ঘটে। স্থানীয় পাদুকা কারখানায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রস্তুতিমূলক কোন ব্যবস্থা থাকে না। কোন কোন কারখানায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ না থাকায় বিপদের সময় তা ব্যবহার করতে পারে না। পাদুকা উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাগণ যাতে কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণ করতে পারে ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারে এ ব্যাপারে প্রকল্পের মাধ্যমে পরামর্শ ও সহযোগীতা প্রদান করা হয়।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর আওতায় কিশোরগঞ্জ জেলার জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগসমূহকে পরিবেশ সম্মত টেকসই উদ্যোগে উন্নীতকরণ উপ-প্রকল্পটি সহযোগী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) বাস্তবায়ন করছে। বিশ^ব্যাংক এর অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনায় পপি উক্ত প্রকল্পটি কিশোরগঞ্জ জেলার ভৈরব, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *