কিশোরগঞ্জের বাজিতপুরের দরিদ্র ও মেধাবী ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের অর্থায়নে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা প্রকৌশলী বনি আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, জাইকা প্রজেক্ট এর সমন্বয়ক রোজিনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, দিলালপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোভেল, বলিয়ার্দী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, হালিমপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক রাসেল, হিলচিয়া ইউপি চেয়ারম্যান মাযহারুল হক নাহিদ, মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজি, কৈলাগ ইউপি চেয়ারম্যান কায়সার এ হাবিব, হুমাইপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ধনু প্রমুখ।