• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তিন পদে কিশোরগঞ্জ জেলা পরিষদে মনোনয়ন সংগ্রহ করলেন ৭৬ জন

তিন পদে কিশোরগঞ্জ
জেলা পরিষদে মনোনয়ন
সংগ্রহ করলেন ৭৬ জন

# মোস্তফা কামাল :-

আগামী ১৭ অক্টোবর সারা দেশেই জেলা পরিষদের নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ সময়সীমা ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। কিশোরগঞ্জে আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। এরা হলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, সুপ্রীম কোর্টের আইনজীবী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটন, তাড়াইলের বাসিন্দা আজিজুল হক ও শহরতলির বয়লা এলাকার ব্যবসায়ী মো. সেলিম। গত মেয়াদে এখানে সাধারণ সদস্য পদ ছিল ১৫টি। এবার করা হয়েছে ১৩টি। এই ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে আজ বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৭ জন, মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪ জন। মনোয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ করা হবে ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, এবার জেলা পরিষদের ভোটার রয়েছেন ১ হাজার ৫৫০ জন। ভোট দেবেন ৮টি পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণ, ১৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান, আর ১০৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারগণ। এবার ভোট গ্রহণ করা হবে ইভিএম-এ। নির্বাচনে ১৩ কেন্দ্র এবং ২৬টি বুথ বা কক্ষ থাকবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *