• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্থানীয় কবি ও ছড়াকার খোকন মিয়া আহত

# রাজন সরকার :-

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার স্থানীয় কবি ও ছড়াকার মো. রফিকুল ইসলাম খোকন (৫৫)। ৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কের গ্রাম বাংলা কমিউনিটি সেন্টারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহত খোকন মিয়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আশংকা মুক্ত। এ ঘটনায় আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে খোকন মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। খোকন মিয়া উপজেলার চরটেকী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাচ্ছিলেন খোকন মিয়া। যাওয়ার পথে তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে হেলমেট পরিহিত দুইজন আরোহীর একটি মোটরসাইকেল দ্রুত গতিতে ছুটে গিয়ে তার পথরোধ করে। এ সময় পথে আগে থেকেই উৎপেতে থাকা আরও চারজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত এগিয়ে গিয়ে খোকন মিয়াকে টেনেহেচঁড়ে মৌলভীপাড়া যাওয়ার সড়কের ভিতরে নিয়ে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ছুরা বের করে এলোপাথারী কুপায়। এতে তার দুই হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। পথচারীরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে ভর্তি করে।
আহত খোকন মিয়া বলেন, দুর্বৃত্তরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে কোন শব্দ করলে গুলি করে দেব। আমি তাদের জিজ্ঞেস করি তোমরা আমাকে মারছ কেন? ওরা বলে আমরা জেএমবির লোক। তুই বঙ্গবন্ধুর নামে কবিতা লিখে ফেইজবুকে পোষ্ট করছিস। এই জন্য তোকে আমরা মেরে ফেলব এবং যে হাতে কবিতা লিখেছিস সেই হাত দুটো কেটে ফেলব। এই কথা বলে আমাকে এলোপাথারী কুপাতে থাকে। তখন আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরি। আমার মৃত্যু হয়েছে ভেবে দুর্বৃত্তরা চলে যায়। আমি এর বিচার চাই।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *