• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে চাকুরিতে বিনিয়োগ কর্মসূচীর দক্ষতা বিষয়ে কর্মশালা

বক্তব্য রাখছেন যুগ্ম-সচিব মাহবুবা ফারজানা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে চাকুরিতে
বিনিয়োগ কর্মসূচীর
দক্ষতা বিষয়ে কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-

চাকুরিতে বিনিয়োগ কর্মসূচীর দক্ষতা প্রকল্প কর্তৃক জেন্ডার বিষয়ে অবহিকরণ বিষয়ে কিশোরগঞ্জে কর্মশালা করেছে। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সরকারের অর্থ বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারের যুগ্ম-সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তরুণ-তরুণী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্পটি চালু করেছেন। এর আওতায় বিনামূল্যে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকুরির ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণকালে ভাতা বা বৃত্তিও দেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে কর্মক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে। যে কারণে এই প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক লাখ নারীর প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বাইরের কাজের ক্ষেত্রে নারীদের প্রতি নেতিবাচক মনোভাব পাল্টাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, শিক্ষক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *