• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

তাড়াইলে বিপুল পরিমান মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

# জোবায়ের হোসেন খান :-

কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন বিদেশি ব্রান্ডের চব্বিশ বোতল মদ ও দুইশত পঞ্চাশ গ্রাম গাজা তাড়াইল থানা পুলিশ উদ্ধার করেছে। তাড়াইল সাচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক এর অফিসের পিছন হতে এ মাদক উদ্ধার করা হয়।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট বুধবার দিবাগত রাত্রে তাড়াইল থানার ওসি মো. রফিকুল ইসলাম, এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই অরুন বিশ্বাসসহ সোঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সংগ্রাম ভৌমিকের অফিসের পিছন হতে ২৪ বোতল মদ উদ্ধার করে। ঘটনাস্থল হতে ৫ মাদক ব্যবসায়ী শান্ত ভৌমিক, সোহেল মিয়া, শাহীন মিয়া, পিয়াস পাল ও রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শাহীন ও রাসেলের দেয়া তথ্য মতে অফিসের পিছনে টয়লেটের ময়লা হতে টিনের কৌটায় রক্ষিত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পয়ষট্টি হাজার ৫শ টাকা বলে জানা যায়। এ বিষয়ে তাড়াইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ওয়াদা করেছি তাড়াইলকে মাদকমুক্ত করব। এরই ধারাবাহিকতায় বিগত রাত্রে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *