• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সংঘবদ্ধ চক্র মানিকখালী বাজারের ফার্মেসি থেকে নিয়ে গেছে ৩০ হাজার টাকার ওষুধের বাক্স

মাথায় ক্যাপ পরা এই ব্যক্তিটিই ওষুধের বাক্স নিয়ে সটকে পড়ে -পূর্বকণ্ঠ

সংঘবদ্ধ চক্র মানিকখালী
বাজারের ফার্মেসি থেকে
নিয়ে গেছে ৩০ হাজার
টাকার ওষুধের বাক্স

# নিজস্ব প্রতিবেদক :-

একটি সংঘবদ্ধ চক্র রোগিদের ভিড়ে কৌশলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারের দুলদুল ফার্মেসি থেকে ২৯ হাজার ৯০৩ টাকার ওষুধ ভর্তি একটি বাক্স নিয়ে গেছে। ফার্মেসির সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি পরিষ্কার ধরা পড়েছে। চোরের চেহারাও স্পষ্ট। ফেসবুকেও এসব দৃশ্য প্রচার করা হয়েছে।
ফার্মেসীর মালিক লুৎফুল হক দুলদুল সস্ত্রীক আমেরিকায় মেয়ের বাসায় বেড়াতে গেছেন। তার ছেলে ওবায়দুল হক সাদেক কর্মচারীকে নিয়ে ফার্মেসী সামলাচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, আজ ২৪ আগস্ট বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে যখন ফার্মেসীতে রোগিদের প্রচণ্ড ভিড়, এমন সময় ৬ জনের একটি সংঘবদ্ধ দল ওষুধ কেনার ছলে সেখানে অবস্থান নেয়। এদের মধ্যে একজন একটি বেঞ্চে বসে বার বার এদিক ওদিক তাকাচ্ছিল। ওই বেঞ্চেরই এক মাথায় ওষুধের কয়েকটি বাক্স রাখা আছে। এক ফাঁকে চোর চক্রের ওই সদস্য বেঞ্চের ওপর থেকে ভিড়ের মধ্যে রেনেটা কোম্পানির একটি ওষুধের বড় বাক্স নিয়ে সটকে পড়ে। এই দৃশ্যটিও সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। তবে এরা কেউই এলাকার পরিচিত মুখ নয়। বাইরে কোথাও থেকে সংঘবদ্ধ চক্রটি এসে ওষুধ চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি মানিকখালী এলাকার পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল হক সাদেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *