• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ এনামুল হক সুমন (৩৬) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আঙ্গিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক সুমন পাকুন্দিয়া পৌর এলাকার পূর্ব সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মাদক কারবারি এনামুল হক আঙ্গিয়াদী গ্রামের নয়ন মিয়ার নির্মাণাধীন বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি নীল রঙের পলিথিনের ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *