• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে শহীদ আইভি রহমান এর নিজ নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে তার ১৮তম শাহাদাত বার্ষিকী পালন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

২১আগস্ট নৃশংশ গ্রেনেড হামলায় গুরুত্বর আহত হয়ে ২৪ আগস্ট নিহত বাংলাদেশের প্রয়াত রাষ্ট্র্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর সহধর্মিণী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি ও ভৈরব- কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, কিংবদন্তি নারী নেত্রী বেগম আইভি রহমান এর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তার প্রতিষ্ঠিত আব্দুল্লাপুর-বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর-বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মহফিলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন (বিডিআর) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন কৃষক-শ্রমিক লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শহীদুল্লাহ্, বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু হানিফ, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কালাচাঁন মিয়া, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল ওসমান গনি ও জাহিদুল ইসলাম সুভল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় শহীদ আইভি রহমান এর স্মৃতিচারণ করে বক্তব্য শেষে আইভি রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *