• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে নানান আয়োজনে নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত

# নিজস্ব প্রতিবেদক :-

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৮ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে তিনি ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ আগস্ট) দুপুরে কুলিয়ারচর শহিদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। উক্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জহির রায়হান জজ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা হাবিবুল্লাহ কামাল।
এছাড়াও রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *