• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রাষ্ট্রপতি আবদুল হামিদের হাওরাঞ্চল সফরে অষ্টগ্রামে উন্নয়নকাজ পরিদর্শন

মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা সেতুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ -পূর্বকণ্ঠ

রাষ্ট্রপতি আবদুল হামিদের
হাওরাঞ্চল সফরে অষ্টগ্রামে
উন্নয়নকাজ পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ দিনের সফরে ২২ আগস্ট সোমবার নিজ নির্বাচনী এলাকা সফরে এসে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটানা উপজেলা পরিদর্শন করছেন। আজ ২৩ আগস্ট মঙ্গলবার বিকালে তিনি মিঠামইন থেকে অষ্টগ্রামে গিয়ে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। এসময় তিনি মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার রোডের দৃষ্টিনন্দন ভাতশালা সেতুতে নেমে কিছুক্ষণ অতিবাহিত করেন। এসময় তিনি বর্ষার পানিতে টইটুম্বুর হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। এসময় তার সঙ্গে বড় সন্তান স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়াসহ সামরিক বেসামরিক অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *