• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন চরফরাদী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় মাদক ব্যবাসায়ী আল আমিন চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই আরিফ রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *