• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে পটাশ সারের তীব্র সঙ্কটে ১৬ টাকার সার বিক্রি হচ্ছে ২৫ টাকায়

কিশোরগঞ্জে পটাশ সারের
তীব্র সঙ্কটে ১৬ টাকার সার
বিক্রি হচ্ছে ২৫ টাকায়

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে পটাশ (মিউরেট অফ পটাশ) সারের তীব্র সঙ্কট চলছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কৃষকদের জিম্মি করে ১৬ টাকা কেজি দরের সার ২৫ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। করিমগঞ্জের টামনি আকন্দপাড়া এলাকার কৃষক সোহাগ মিয়া জানিয়েছেন, তিনি বহু খোঁজাখুজি করেও কোথাও পটাশ সার পাচ্ছেন না। কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার কৃষক নান্দু সরকার জানিয়েছেন, পাটশ সার বোরো, আমন, আউশ ধান ছাড়াও বিভিন্ন রকম শাকসবজিসহ সকল প্রকার ফসল আবাদ করতেই প্রয়োজন হয়। কিন্তু বাজারে বর্তমানে এই সার পাওয়াই যাচ্ছে না। কারও ৫ বস্তা প্রয়োজন হলে হয়ত বহু খোঁজাখুজি করে এক বস্তা সংগ্রহ করতে পারছেন। আর ব্যবসায়ীরাও এই সুযোগে খেয়ালখুশিত মত দাম রাখছেন।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, পটাশ সার প্রধানত রাশিয়ার বেলারুশ থেকে আসে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সার আমদানি বন্ধ থাকায় বাজারে সঙ্কট চলছে। সেই কারণে যাদের কাছে কিছু পটাশ সার আছে, তারা বাড়তি দামে বিক্রি করছেন। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, পটাশ সার রাশিয়াসহ চীন এবং মিশর থেকেও আসে। তবে এখন পাটাশ সারের কোন সঙ্কট নেই বলে তিনি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *