• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

শিক্ষার্থীদের কে খোলা চিঠি দিয়ে প্রশংসিত অষ্টগ্রামে ইউএনও

# মন্তোষ চক্রবর্তী :-

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে খোলা চিঠি দিয়ে প্রশংসিত অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাওর উপজেলা অষ্টগ্রামে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৯টি কিন্ডারগার্ডেনে মোট ২২ হাজার ৮০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খোলা চিঠি দেওয়া হয়েছে। আজ ১৭ আগস্ট বুধবার সকালে উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে এই খোলা চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ। খোলা চিঠি দেওয়ার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা করে বিভিন্ন রকমে পোস্ট দিচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষকগণ। হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা রহমান বলেন, ইউএনও স্যারের এই চিঠি পেয়ে বেশ খুশি তার স্কুলের শিক্ষার্থীরা বিশেষ করে ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, এর আগে এমনটি আর কোন স্যার করে নাই। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই খোলা চিঠিটি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ইউএনও স্যারের এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। বর্তমানে প্রাথমিক শিক্ষার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং শিক্ষার্থীদের মাঝেও এই পদক্ষেপটি লেখাপড়ার জন্য উৎসাহ বাড়াবে।
এ ব্যাপারে উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ কালে তারা এ প্রতিনিধিকে বলেন, ইউএনও স্যারের এই উদ্যোগটি আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর- রশিদ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নত ও প্রাথমিক শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এই খোলা চিঠি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *