• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে

# জোবায়ের হোসেন খান :-

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে শোক র‌্যালির মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। র‌্যালিতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাড়াইল উপজেলা পরিষদের হল রুমে জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়াও তাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন রানা।
তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি খোকন ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু জাহেদ, সমাজসেবক রাহুল বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *