• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

# জোবায়ের হোসেন খান :-

কিশোরগঞ্জের তাড়াইলে আবদুল মান্নান (২২) নামে এক সন্তানের জনক কাঠমিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ। নিহত মান্নান উপজেলার তালাজাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজে যাওয়ার জন্য পিতা আবদুর রহিম ছেলে নিহত আবদুল মান্নানকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ডাকাকাকি করেও কোনও সারাশব্দ না পেয়ে সন্দেহ হলে ওই গ্রামের গ্রাম পুলিশ দ্বীন ইসলামকে ডেকে আনেন। নিহতের পিতা আবদুর রহিম গ্রাম পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঘরের আড়ার সাথে গলায় রশিতে মান্নানের মৃতদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিহত মান্নানের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত মান্নানের পিতা আবদুর রহিম জানান, বিগত ১৫ দিন আগে মান্নানের স্ত্রী নিজ শিশুপুত্র নিয়ে পিতার বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাত এগারোটার দিকে কাজ থেকে ফিরে রাতের খাবারের পর নিজ ঘরে শুয়ে পড়েন।
এ ব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত মান্নানের মৃতদেহ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *