• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

# উজ্জ্বল কুমার সরকার :-

ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
৯ আগস্ট মঙ্গলবার দুপুরে হোসেনপুর থানার আয়োজনে থানা হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এমএ হালিম, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, এস আই মাহমুদুল হাসান রানা, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *