• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

# জোবায়ের হোসেন খান :-

“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বদলী জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় তাড়াইল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর অতিরিক্ত ডিআইজি পদে ঢাকা রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও তদন্ত মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন ও বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, (তাড়াইল-করিমগঞ্জ) সার্কেল এএসপি ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, তাড়াইল মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবদুল হাই, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ।
এ সময় তাড়াইল থানার নবাগত ওসি রফিকু ইসলাম বলেন, আমার জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ স্যারের মতো একজন আদর্শ অভিভাবক কখনো পাইনি। আজ বিদায় লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *