বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজ ৫ আগস্ট শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত প্রতিকৃতিতে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিভিল সার্জন পুষ্পস্তবক অর্পণ করেছেন।