• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)
এস.আর.এম.জি কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক সহ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দফতরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পড়ান কুলিয়ারচর মডেল মসজিদের পেশ ইমাম মুফ্তি ওবায়দুল হক আনজুম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *