• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির নির্বাচনে শহীদুল্লাহ সভাপতি, শুভ্র সম্পাদক

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সকল শিক্ষকের সম্মতিতে তাৎক্ষণিক এক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চরপলাশ রইছ উদ্দিন শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিজলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাঈম মো. এনায়েতুল্লাহ আকন্দ শুভ্র ও সাংগঠনিক সম্পাদক পদে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা শাপলা নির্বাচিত হয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম ও মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান।
মতবিনিময় সভায় উপজেলার ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *