• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
জানা যায়, তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন ও সহ-সভাপতি আসাদুজ্জামান মবিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়া লীগ যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।
অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস সুলতানা, দামিহা ইউপি চেয়ারম্যান মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ, তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমান, উপজেলা দামিহা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম আজহার, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল প্রমুখ।
তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু বলেন, সাংবাদিকতা পেশায় কিছু সাংবাদিক আছেন, যারা দুর্নীতির মতো দৈন্যতা ও নিন্দনীয় কাজ করেন, অথবা নৈতিকতার বাহিরে গিয়ে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেন। এরা হলো সাংবাদিক নামের কলঙ্কিত ব্যক্তি। সাংবাদিকদের উচিৎ সত্য সংবাদ মানুষের কাছে তুলে ধরা।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বলেন, সমাজ ও জাতিকে ভালো কিছু দিতে হবে লেখনীর মাধ্যমে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করার হীন মানসিকতা দূর করতে হবে অন্তর থেকে। লোভ লালসা থেকে বেরিয়ে এসে সত্য জয়ের মানসিকতায় এগিয়ে যেতে হবে। তবেই এ পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মানিত হবে মহান পেশায় নিয়জিত কর্মীরা প্রতিটি স্তরে।
অনুষ্ঠান শেষে অসুস্থ্য সাংবাদিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলা সময় পত্রিকার প্রতিনিধি ওয়াসিম আকন্দ সোহাগ ও আইন বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জোবায়ের হোসেন খান এর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *