• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

পাকুন্দিয়ায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গরু দুটির মালিক ওই গ্রামের আবদুল মান্নান ছেনু মিয়ার ছেলে বুলবুল মিয়া।
বুলবুল মিয়া জানান, মঙ্গলবার সকালে দুটি গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পশ্চিমপাশের একটি ক্ষেতে নিয়ে বেঁধে রেখে আসি। বিকেলে অনেক বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। বিকেল ৩টার দিকে ক্ষেতে গিয়ে দেখি বজ্রপাতে গরু দুটি মারা গেছে। তিনি বলেন, গরু দুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা হবে।
স্থানীয় ইউপি সদস্য শিহাব মিয়া বলেন, বজ্রপাতে বুলবুল মিয়ার দুটি গরু মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। গরু দুটির মালিক খুবই দরিদ্র মানুষ। তাকে ইউনিয়ন পরিষদ থেকে কোন আর্থিক সাহায্য করা যায় কিনা চেয়ারম্যানের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী বলেন, বজ্রপাতে মৃত গরু দুটির মালিক যদি আর্থিক সাহায্যের জন্য আবেদন করে তা বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *