• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কুলিয়ারচরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ’হাডুডু’ খেলা দেখতে মানুষের ঢল

# মুহাম্মদ কাইসার হামিদ :-

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু (কাবাডি) জাতীয় খেলা হলেও নিয়মিত আয়োজন না হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে খেলাটি। অতিজনপ্রিয় এ খেলাটি এখন আর নিয়মিত চোখে পড়েনা। দু-এক জায়গায় আয়োজন হলে ঢল নামে মানুষের। গত ২২ জুলাই শুক্রবার থেকে এমনই এক খেলার আয়োজন করেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
গত ২৫ জুলাই সোমবার বিকালে ওই খেলার মাঠে গিয়ে দেখা যায়, ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু টুর্নামেন্ট-২০২২ এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মাঠের চারদিকে ছিলো হাজার হাজার মানুষের সমাগম, আর মাঝখানে নিজেদের শারীরিক কসরত দেখাচ্ছেন খেলোয়াররা। মুহুমুহু তালিতে দর্শকরা উৎসাহ দিচ্ছেন খেলোয়ারদের। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় জাতীয় খেলা হাডুডুর যে কদর কমে যায়নি উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষের সেই ঢলই তা প্রমান দিয়েছে। দর্শনার্থীরা মেঘলাদিনে দেখতে এসেছিলেন এ হাডুডু খেলা। তবে জাতীয় এই খেলাটি ধরে রাখতে সরকারি ভাবে আয়োজনের দাবী জানান খেলোয়ারসহ সংশ্লিষ্টরা।
পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়ার সৌহরাব নামে এক দর্শক বলেন, বৃষ্টিতে ভিজে হাডুডু খেলা দেখতে এসেছি। খেলা শুরু হয় বিকালে আর শেষ হয় মাগরিবের নামাজের ১৫ মিনিট পর। দর্শকদের মোবাইল লাইট ও টর্চ লাইটের আলোতে এ খেলা দেখতে হয়েছে। তবে খেলাটা দেখে খুব আনন্দ পেয়েছি।
খেলার উদ্বোধক স্থানীয় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, ছোটবেলায় গ্রামগঞ্জে হাডুডু খেলা নিয়মিত হতো। কিন্তু কালের আবর্তে এখন আর এই খেলার আয়োজন হয়না। মাঝে মাঝে কোন গ্রামে হলে, সেখানে সাধারণ মানুষের ঢল নামে খেলা দেখার জন্য।
খেলার বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক মো. আফজাল হোসেন (অভি) জানান, জনপ্রিয়তার কারনে এই হাডুডু খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কালের আবর্তে এখন আর নিয়মিত আয়োজন হয়না খেলাটির। যার কারনে বর্তমান প্রজন্মে কাছে এই খেলাটি অনেকটা অচেনা। এখনও যারা এই খেলা ধরে রেখেছেন তাদের মুখে যেন আক্ষেপের শেষ নেই।
জাতীয় খেলা হলেও খেলোয়ার হিসাবে কোন মর্যাদা তো দূরে থাক জাতীয় ভাবে এর কোন আয়োজনও তেমন হয়না বলে জানান হাডুডুর সুনাম ধণ্য খেলোয়ার মো. সবুজ মিয়া। তার দাবী খেলোয়ার তৈরিতে অঞ্চল ভিত্তিক জাতীয় ব্যবস্থাপনায় এমন আয়োজন করা হোক।
খেলার প্রধান পৃষ্ঠপোষক এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক মো. সাইফুল ইসলাম শরীফ জানান, ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে হাডুডু খেলাকে পরিচিত করার পাশাপাশি ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন। গত ২২ জুলাই শুক্রবার থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে খেলায় অংশগ্রহণ করে দশকাহুনিয়া বনাম লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা দল। দ্বিতীয় ম্যাচে অংশ করে লক্ষ্মীপুর নামাকান্দা বনাম পূর্ব গোবরিয়া দল। তৃতীয় দিনে অংশগ্রহণ করে লক্ষ্মীপুর ভাটিপাড়া বনাম পূর্ব আব্দুল্লাহপুর দল। মঙ্গলবার চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করবে বড়চারা বনাম পশ্চিম গোবরিয়া দল।
খেলার পরিচালক সাবেক ইউপি সদস্য মো. মাসুদ রানা বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু। ঐতিহ্যবাহী এই খেলাটি তরুণ প্রজন্মের কাছে পরিচিত করতে এমন আয়োজন করা হয়েছে। এ ধরনের খেলা-ধুলা হলে যুব সমাজ মাদক থেকে দুরে থাকবে, সে কারনে হারিয়ে যাওয়া খেলাটি আমরা আয়োজন করেছি।
তবে আগামী দিনে সরকারি পৃষ্টপোষকতায় গ্রামগঞ্জে জাতীয় এই খেলার আয়োজন করে হারানো গৌরব ফিরিয়ে আনার দাবী বিশেষ অতিথি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি সদস্য মো. রমিজ উদ্দিনসহ খেলাপ্রেমী মানুষদের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *