• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক অহিদুর রহমানকে ক্রেস্ট প্রদান

# মো. রিয়াদ হোসেন :-

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছেন। আজ ২৫ জুলাই সোমবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান (বিএনসিসি) কিশোরগঞ্জ জেলা পর্যায়ে পঞ্চম বারের মতো এবারোও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন। মো. অহিদুর রহমান ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২০০৩, ২০১৭, ২০১৮, ২০১৯ সনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ১৯৮৬ সালের ১ নভেম্বর ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে ১ জুন এমপিওভূক্ত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯৯০ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগদান করেন। ২০০২ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে ১ম ব্যাচে প্রি-কমিশন প্রশিক্ষণ গ্রহণ করেন। ৩ আগস্ট ২০০৫ সালে তিনি বাংলাদেশ টেরিটোরিয়েল ফোর্স (বিএনসিসিতে) কমিশন লাভ করেন। বর্তমানে তিনি ২ বিএনসিসি ব্যাটালিয়নে কোম্পানী কমান্ডার হিসেবে কর্মরত আছেন। তার মেধা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ২০১২ সালে ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এছাড়া তিনি ২০১২ সালে বিএনসিসি’র বার্ষিক ক্যাম্পে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ২০১০ ও ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট থেকে ট্রেনিং অব দি ট্রেইনার (TOT) ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০১৪ ও ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) থেকে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সফলতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে Manukau Institute of Technology, Wellington, New Zealand থেকে ICT for School Head teachers and Madrasah Supers Training Course সফলতার সহিত সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *