জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষককের ক্রেস্ট নিচ্ছেন সালমা হক -পূর্বকণ্ঠ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের রোভার শিক্ষক সালমা হক জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। আজ ২৫ জুলাই সোমবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। তিনি ২০১৭ সাল থেকে টানা চারবার জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হলেন। মাঝে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতা বন্ধ ছিল। এর আগে তিনি ২০১৭ ও ২০১৮ সালে ময়মনসিংহ বিভাগেও পর পর দুই বছর শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তাকে ২০১৯-২০২০ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার ইউনিট লিডার নির্বাচিত করা হয়।