• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে শিক্ষা সপ্তাহে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান

কিশোরগঞ্জে শিক্ষা সপ্তাহে
বিভিন্ন বিষয়ে বিজয়ীদের
ক্রেস্ট ও সনদ প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে ৯২টি বিষয়ে ১০৭ জন বিজয়ীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। আজ ২৫ জুলাই সোমবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা একেএম নাদিরুজ্জামান।
এবারের প্রতিযোগিতায় চারজন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকেও পুরস্কৃত করা হয়। এরা হলেন মিঠামইনের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান (তিনি এবার জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন), ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল আমিন ও সদরের সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান মো. হিজবুর রহমান। এছাড়া সেরা প্রতিষ্ঠান, শিক্ষকতা, নাচ, গান, উপস্থিত বক্তৃতা, রোভারিং, স্কাউটিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতেও ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *