• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে টনসিল অপারেশনে মারা গেল শিক্ষকের স্কুলছাত্রী মেয়ে

মৃত্যুর আগের এবং বাবার কোলে আরও ছোটবেলার লাবিবার ছবি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে টনসিল
অপারেশনে মারা গেল
শিক্ষকের স্কুলছাত্রী মেয়ে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরের একটি বেসরকারী হাসপাতালে টনসিল অপারেশন করাতে গিয়ে এক স্কুল শিক্ষকের ৫ম শ্রেণীর মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণে করুণ মৃত্যু হয়েছে। শিশুটির বাবা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল ইসলাম মাসুদ জানান, তার মেয়ে আফিয়া জাহিন লাবিবার (১১) টনসিলের সমস্যা হলে বৃহস্পতিবার রাতে শহরের বিওসি মোড় এলাকার কিশোরগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে অপারেশন করানো হয়। অপারেশন করেন ডা. প্রদীপ কুমার চৌধুরী। এর জন্য হাসপাতালের মালিক ডা. মাহবুবুল আলম টাকা নেন ১৩ হাজার। শনিবার মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার পর থেকে নিস্তেজ হতে থাকে। বাবার ধারণা, অপারেশন করতে গিয়ে ভেতরে কোন একটি শিরা-ধমনী এমনভাবে কাটা পড়েছে, অনবরত রক্তক্ষরণ হয়ে পেটের ভেতরে গিয়ে জমতে থাকে। মুখ ফ্যাকাশে হয়ে যায়। এক পর্যায়ে মেয়ে রক্তবমি করতে থাকে। এমতাবস্থায় মেয়েকে শনিবার আবার ওই হাসপাতালে নিয়ে গেলে তারা অভয় দিয়ে পুনরায় চিকিৎসার নামে সময়ক্ষেপণ করেন। মেয়ে রক্তশূন্য হয়ে গেছে। রক্ত দিতে হবে কি না, প্রশ্ন করলেও তারা গুরুত্ব দেননি। এক পর্যায়ে ব্যর্থ হয়ে রাত ১২টার দিকে মেয়েকে পাঠিয়ে দেয়া হয় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে। সেখানে চিকিৎসা শুরু করার আগেই রাত ১টার দিকে লাবিবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসব বিবরণ দিয়ে গিয়ে বাবা মাসুদ কেঁদে ফেলেন আর বলেন, অপারেশনের ভুলেই আমার মেয়েটা মারা গেল। তার দুই সন্তানের মধ্যে লাবিবা ছিল বড়। দ্বিতীয় মেয়ের বয়স ১৫ মাস।
আজ ২৪ জুলাই রোববার বেলা ১২টায় শহরের আরজত আতরজান হাইস্কুল মাঠে প্রথম জানাজা পড়ানো হয়। এরপর বাদ জোহর নিজ গ্রাম সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের সেহড়া এলাকায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। মেয়েটির বাবা এ ঘটনায় কিশোরগঞ্জের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। ডা. প্রদীপ সেন্ট্রাল হাসপাতাল ছাড়াও শহরের নরসুন্দা ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অপারেশন করেন বলে তিনি জানিয়েছেন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, তার কাছে এ বিষয়ে কোন অভিযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। এ ব্যাপারে কথা বলার জন্য সেন্ট্রাল হাসপাতালের মালিক ডা. মাহবুবুল আলমকে বার বার ফোন করার এক পর্যায়ে তার সহকারী ফোনটি ধরেন। পরিচয় দেবার পর তিনি বলেন, ‘স্যার আপনার সঙ্গে পরে কথা বলবেন’। এর দীর্ঘক্ষণ পর আবার ফোন করলেও আর কেউ ফোন ধরেননি।
এদিকে লাবিবার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। চিকিৎসার নামে এটাকে হত্যা আখ্যায়িত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *