• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ইয়াবাসহ চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার মো. মুসা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবাসহ
চট্টগ্রামের এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবাসহ চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৪ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরতলির নগুয়া বটতলা এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট বসানো হয়। বেলা সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি চেকপোস্টের কাছ থেকে দৌঁড়ে পালানোর সময় র‌্যাব তাকে আটক করে ৫৮০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৮৪৫ টাকা উদ্ধার করে। ওই ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের ছেলে মো. মুসা (৩৬)। তিনি বর্তমানে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর খানপাড়া এলাকায় শ্বশুর আব্দুল হাইয়ের বাড়িতে থাকেন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *