• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ৩ হাসপাতালসহ এক ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে রোগীদের প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে বেশি টাকা নেওয়াসহ বিভিন্ন অপরাধে তিন হাসপাতাল ও এক ফার্মেসিকে
৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৩ জুলাই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমিন ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম। অভিযানে রোগীদের প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে বেশি টাকা নেওয়া, মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পদ্মা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা, ট্রমা হাসপাতাল ও মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা, সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালকে ২০ হাজার টাকা ও আল-মাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *