• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধব্বংস

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য মেঘনা নদীতে নৌ-থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। আজ ২৩ জুলাই শনিবার দুপুরে নৌ-থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করে।
মৎস অফিস ও নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর থেকে ভৈরব নৌ-থানা পুলিশ মেঘনা নদীর পানিশ্বর, খলাপাড়া, লুন্দিয়া, আজবপুরে অভিযান চালিয়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ-থানায় আনা হয় । পরে দুপুরে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেয় নৌ-থানা পুলিশ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ মো. সাঈদুর রহমান জানান, মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য ভোর থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত একটানা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার অবৈধ এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এইসব জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *