• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে পরকিয়ায় মামি খুন, খুনি গ্রেফতার

কিশোরগঞ্জে পরকিয়ায়
মামি খুন, খুনি গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে পরকিয়ার জেরে দিনেদুপুরে ভাগ্নে জবাই করে খুন করেছে মামিকে। ঘটনার পর পুশিল খুনিকে ছোরাসহ গ্রেফতার করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, শহরের হারুয়া এলাকার চা বিক্রেতা তাইজুল ইসলামের স্ত্রী রোকসানা আক্তারের (৩০) সঙ্গে তাইজুলের ভাগ্নে একই এলাকার বাসিন্দা মামুনের (২৭) পরকিয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে তাইজুল ভাগ্নে মামুনকে তার বাসায় যেতে নিষেধ করেছিলেন। এর জের ধরে আজ ২৩ জুলাই শনিবার দুপুরে মামুন তার মামি রোকসানাকে সরকারি গুরুদয়াল কলেজের ছাত্রাবাসের সামনের বাসায় জবাই করে হত্যা করেন। ঘটনার পর সদর মডেল থানার পুলিশ গিয়ে মামুনকে ব্যবহৃত ছোরাসহ গ্রেফতার করেছে। মামুন একজন রং মিস্ত্রী। আর নিহতের স্বামী তাইজুল ইসলাম বটতলা মোড়ে শিখা ডায়াগনস্টিকের পাশে চা বিক্রি করেন। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *