• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে ভৈরবে প্রশাসনের পরিদর্শন

# আফসার হোসেন তূর্জা :-

সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। পাথর নিক্ষেপের ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন। গত কয়েক বছরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় একাধিক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুও হয়েছে।
ভৈরবেও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বহুবার। এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। এর কারণ হচ্ছে, যেগুলো অভিযোগ হয় এগুলোর হিসাব থাকে। অভিযোগের বাহিরে অনেক ঘটনার কোন পরিসংখ্যান নেই।
এরই ধারাবাহিকতায় ভৈরব রেলপথ দিয়ে যাত্রীরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে এর জন্য ভৈরব রেললাইনের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার স্থানগুলো চিহ্নিত ও পাথর নিক্ষেপ বন্ধের উপায় খুঁজতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা ও রেলওয়ে ব্রীজ পরিদর্শন করেছেন ভৈরব উপজেলা প্রশাসন ও ভৈরব থানা পুলিশের কর্মকর্তারা।
২৩ জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাথর নিক্ষেপের চিহ্নিত স্থানগুলো পরিদর্শনের সময় উপস্থিত জনগণের সাথে মতবিনিময়ও করা হয়।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ও শহর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া পরিদর্শনে অংশ নেন।
রেললাইন পরিদর্শনকালে সরেজমিনে দেখা যায়, রেললাইনের ওপর দিয়ে বিভিন্ন পথচারীদের হাঁটা, রেললাইনে বসে গল্প করা ও রেললাইন ধরে হেঁটে চলাচল করছে মানুষ।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, কয়েক বছর ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অনেক বেড়েছে। ভৈরবেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। ভৈরব রেললাইনে বিভিন্ন জায়গা খোলা অবস্থা থাকায় যে কেউ সহজে রেললাইনে উঠতে পারে। এই সুযোগে কিছু দুস্কৃতিকারী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে মানুষদের হতাহত করছে। এছাড়া বিভিন্ন চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
তাই এইসব সমস্যা সমাধান করার জন্য ও রেললাইন দিয়ে যাত্রী চলাচল নিরাপদ করার লক্ষ্যে আমরা ভৈরব রেললাইনের বিভিন্ন জায়গা পরিদর্শন করি।
এছাড়া আমরা মানুষদের রেললাইনে বসে গল্প, গুজব যেন না করে ও রেললাইন ধরে যেন হাঁটা চলাচল না করে এর জন্য সতর্ক করেছি। যদি তারা নিয়ম না মানে তাহলে সামনে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং নিয়মিত অভিযান চলবে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ভৈরব রেল ব্রীজে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এর স্থানগুলো চিহ্নিত ও পরিদর্শন করি এবং উপস্থিত জনগণের সাথে মতবিনিময় কালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আইনের পরিপন্থি এ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *