জাতীয় মৎস্য সাপ্তাহ ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে কর্মরত সাংবাদিকদের সাথে তাড়াইল উপজেলা মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারনা উদ্বোধন।
২৩ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৎস্য অফিসার অমিত পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সহ-সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাবুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীবৃন্দ।