• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাব ভৈরবে জুতার বস্তায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে

জুতা ও গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাব
ভৈরবে জুতার বস্তায় ১৮
কেজি গাঁজাসহ দুই মাদক
ব্যবসায়ীকে আটক করেছে

# নিজস্ব প্রতিবেদক :-

জুতার সঙ্গে ১৮ কেজি গাঁজা পাচারের সময় কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাব সদস্যরা ভৈরব থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, একটি চক্র জুতার ব্যবসার আড়ালে কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ২২ জুলাই শুক্রবার মধ্যরাতে ভৈরবের নাভানা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জুতার বস্তা জব্দ করে এর ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, ২১৯ জোড়া জুতা, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২৪০ টাকা উদ্ধারসহ বাজিতপুরের হুমাইপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. ইকবাল (৪৩) ও নামা গোসাইপুরের সিদ্দিক মিয়ার ছেলে কামাল মিয়াকে (৩৫) আটক করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *