• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ঢাকায় কলেজে যাওয়ার পথে নিখোঁজ কিশোরগঞ্জ শহরের আনাসকে উদ্ধার

ঢাকায় কলেজে যাওয়ার
পথে নিখোঁজ কিশোরগঞ্জ
শহরের আনাসকে উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-

ট্রেনযোগে ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে যাওয়ার পথে নিখোঁজ কিশোরগঞ্জ শহরের ছাত্র আহসানুল আহমেদ আনাসকে (১৮) পাওয়া গেছে। তাকে বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১২টার দিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পাশে সঙ্গে নেওয়া ব্যাগসহ দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে। স্বজনরা জানিয়েছেন, রাতে আনাস নিজেই এক বন্ধুকে ফোন করে তার অবস্থান জানালে সেখান থেকে তাকে উদ্ধার করে শহরের আঠারবাড়ি কাচারির বাসায় নিয়ে আসা হয়।
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের আবাসিক ছাত্র আনাস এবার এইচএসসি পরীক্ষার্থী। তিনি ঈদশেষে গত ১৭ জুলাই বাসা থেকে বেরিয়ে বিকাল ৪টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এর পর রাত ৯টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার দু’টি মোবাইল নম্বরও বন্ধ ছিল। ছোটবেলায় তিনি মাকে হারিয়েছেন। এর পর থেকে বোনদের আদরে তিনি বড় হয়েছেন। তার নিখোঁজে পরিবারের সবাই মুষড়ে পড়েছিলেন। এ ব্যাপারে তার বাবা ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব নিখোঁজের পরদিন ১৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (ডায়রি নং ৮৮৬) করেছিলেন। আইন শৃংখলা বাহিনীও তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় তাকে পেয়ে পরিবারের স্বস্তি ফিরে এসেছে। তবে আনাসের মানসিক অবস্থার কিছুটা বিভ্রাট পরিলক্ষিত হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *