• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পুলেরঘাটে অটো শ্রমিক নেতা লিটনের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

লিটনের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন -পূর্বকণ্ঠ

পুলেরঘাটে অটো শ্রমিক
নেতা লিটনের খুনিদের
বিচার দাবিতে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের লিটন মিয়ার (৪০) খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে আজ ২১ জুলাই বৃহস্পতিবার পুলেরঘাট এলাকায় মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
এ ঘটনায় ভিকটিমের বড়ভাই মো. মিন্টু মিয়া (৪৮) গত ১৯ জুলাই কটিয়াদী থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভিকটিম লিটন মিয়া ১৭ জুলাই সুমন মিয়া, হাবিবুর রহমান, ওমর ফারুক ও আবু ছিদ্দিকদের সঙ্গে জনৈক আজিজুর রহমান বাদলের কাছ থেকে হাদিউল ইসলামের পাওনা টাকা নিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি গ্রামের মামুনের বাড়ির সামনের পাকা রাস্তায় আসা মাত্র সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার কারণে তার ওপর রামদা, বল্লম, রড, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা লিটনকে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তার সঙ্গীদেরও আহত করে। লিটনের আর্তচিৎকার শুনে বাদীসহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভিকটিমের বড়ভাই মিন্টু মিয়া বাদী হয়ে ১৯ জুলাই পাকুন্দিয়া থানায় ঘিলাকান্দি গ্রামের মনির উদ্দিনের দুই ছেলে দিপু মিয়া (২৫) ও অপু মিয়া (২৮), জানু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৬), মৃত নান্দু মিয়ার ছেলে মহিউদ্দিন (৬০), নজরুল মিয়ার ছেলে নাদিম মিয়াসহ (২৫) ১৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২০/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় মামলা (মামলা নং ২০) দায়ের করেছেন। তবে এ মামলায় কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *