• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কটিয়াদী উপজেলা আজ গৃহহীন এবং ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষিত হলো

একজন ভূমিহীন নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

কটিয়াদী উপজেলা আজ
গৃহহীন এবং ভূমিহীনমুক্ত
উপজেলা ঘোষিত হলো

# নিজস্ব প্রতিবেদক :-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২১ জুলাই বৃহস্পতিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জায়গার ওপর একটি করে আধাপাকা ঘর উপহার দিয়েছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উপকারভোগীদের মাঝে নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে দেশের দু’টি জেলা পঞ্চগড় ও মাগুড়া এবং কিশোরগঞ্জের কটিয়াদীসহ দেশের ৫২টি উপজেলাকেও গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন।
কিশোরগঞ্জের ১৩ উপজেলায় তিন ধাপে ৬১৬টি, ৬৩১টি ও ৬৭৩টি এবং ব্যারাক হাউজসহ মোট ২ হাজার ১৯০টি পরিবারকে পুনর্বাসনের কাজ অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার জেলায় ১৫২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে কটিয়াদী উপজেলায় ১০টি ঘর হস্তান্তর করার মাধ্যমে উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। কটিয়াদী উপজেলার গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান, কটিয়াদী থানার ওসি শাহাদাত হোসেন প্রমুখ। এর আগে গত ২৩ এপ্রিল তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে কিশোরগঞ্জ জেলায় ৪৮৬টি ঘর হস্তান্তর করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চলতি ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দকৃত গৃহের সংখ্যা এক লাখ ৮৫ হাজার ১২৯টি। এ পর্যন্ত বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *