• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি- এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
এ উপলক্ষ্যে আজ ২১ জুলাই বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম মিয়া।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শামছুন্নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুকুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী সালেহা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সালাহ উদ্দিন প্রমুখ।
এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ৬ ক্যাটাগরীতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শামছুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক মো. নূরুল হক ও শাহানুর আক্তার, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র জাংগালিয়া ইউনিয়ন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও সহকারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *