• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

দুঃসহ লোডশেডিংয়ের প্রতিবাদে হোসেনপুরে বাসদের মানববন্ধন

বক্তব্য রাখছেন দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া -পূর্বকণ্ঠ

দুঃসহ লোডশেডিংয়ের
প্রতিবাদে হোসেনপুরে
বাসদের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

দিনে ১৮ থেকে ২০ ঘন্টা লোডশেডিংয়ের প্রতিবাদে হোসেনপুরের গোবিন্দপুরে জেলা বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ ২১ জুলাই সকালে আয়োজিত কর্মসূচীতে বক্তৃতা করেন দলের জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়া, সদস্য জমির উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম, কৃষক নেতা আলফাজ হোসেন, আতাউর রহমান প্রমুখ। এসময় নেতাকর্মিরা বিভিন্ন দাবি সংবলিত পোস্টার বহন করেন।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিংয়ের ঘোষণা দিলেও হোসেনপুরের ৬টি ইউনিয়নে দিনে ১৮ থেকে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এর ফলে দুঃসহ গরমে শিশু থেকে বৃদ্ধের নানা রকম রোগবালাই যেমন হচ্ছে, বিভিন্ন রকম বৈদ্যুতিক সরঞ্জামেরও ক্ষতি হচ্ছে। ফলে তারা লোডশেডিংয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দাবি করেছেন। শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *