• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

ভৈরবে গৃহহীন ও ভূমিহীন
পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
উপলক্ষে সংবাদ সম্মেলন

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই বুধবার বেলা ১২টায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ উপজেলা সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, প্রকল্প কর্মকর্তা সৈকত হোসেন সাগর।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২৩টি ঘর ভূমিসহ গৃহহীনদের মাঝে আগামীকাল ২১ জুলাই হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। প্রতি শতক ভূমির মূল্য ধরা হয়েছে আনুমানিক দুই লক্ষ টাকা ও গৃহ নির্মাণ বাবদ ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।
এছাড়া তিনি আরো জানান, ভৈরব উপজেলায় একজনও ভূমিহীন থাকবে না। এ উপজেলায় মোট ১৬০টি ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে ১১৭টি ঘর ভূমিসহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এই উপজেলায়ও আমার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২৩টি ঘর ভূমিসহ গৃহহীনদের মাঝে আগামীকাল হস্তান্তর করব। এছাড়া এই প্রকল্পের শেষে যদি কেউ ভূমিহীন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি সরকারের মাধ্যমে তাদের জন্যও ভূমিসহ ঘরের ব্যবস্থা করব।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গিকার দেশে কেউ ভূমিহীন থাকবে না তা বাস্তবায়নে আমরা ভৈরবকে ভূমিহীনমুক্ত ঘোষণা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *