• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জ থেকে ঢাকার মাইলস্টোন কলেজে যাত্রা পথে ছাত্র আনাস নিখোঁজ

কিশোরগঞ্জ থেকে ঢাকার
মাইলস্টোন কলেজে যাত্রা
পথে ছাত্র আনাস নিখোঁজ

# নিজস্ব প্রতিবেদক :-

ঈদ শেষে কিশোরগঞ্জ থেকে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার পথে উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্র আহসানুল আহমেদ আনাস (১৮) তিনদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। তার বাবা আব্দুল ওয়াহাবের গতকাল ১৮ জুলাই সোমবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়রি (ডায়রি নং ৮৮৬) সূত্রে জানা গেছে, শহরের আঠারবাড়ি কাচারীর বাসিন্দা আনাস মাইলস্টোন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। কলেজে যাবার উদ্দেশ্যে আনাস বাসা থেকে ১৭ জুলাই বিকাল পৌনে ৪টার দিকে বাদীর জামাতা আব্দুল ওয়াদুদের সঙ্গে মোটরসইকেলে চড়ে কিশোরগঞ্জ রেলস্টেশনে যান এবং বিকাল ৪টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে আনাসের দু’টি মোবাইল নম্বরে (০১৭২৯৬৪৯৮৬৬ ও ০১৮৫২২৩৭৩৬৩) স্বজনরা বার বার ফোন করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও আনাসের কোন সন্ধান না পেয়ে তার বাবা পরদিন থানায় সাধারণ ডায়রি করেছেন।
বাবা আব্দুল ওয়াহাব এ প্রতিনিধিকে জানান, আজ ১৯ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আনাসের কোন সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। আনাস কলেজের ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *