• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মিঠামইনের হাওরে ডুবে মোহাম্মদ হোসেন নামে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

মিঠামইনের হাওরে ডুবে
মোহাম্মদ হোসেন নামে
পল্লীবিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

মিঠামইনের হাওরে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ হোসেন (২৬) নামে এক পল্লীবিদ্যুৎ কর্মকর্তা সোমবার সন্ধ্যার আগে পানিতে ডুবে নিখোঁজ ছিলেন। আজ ১৯ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি।
অষ্টগ্রাম থানার ওসি মো. মুর্শেদ জামান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পল্লীবিদ্যুতের মিঠামইন আঞ্চলিক অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) মোহাম্মদ হোসেন সোমবার বিকাল ৬টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার রোডের পাশের হাওরে মাছ ধরতে যান। সড়কের সিসি ব্লকের খাড়া ঢালে দাঁড়িয়ে তিনি মাছ ধরার জন্য ঝাঁকি জাল ছুঁড়ে দেয়ার সময় পা পিছলে সেতুর নীচে পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতের টানে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে অষ্টগ্রাম ও মিঠামইন থানার পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে নামে।
অন্যদিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে সোমবার সন্ধ্যার আগে খবর জানালে ডুবুরি দল রাতেই মিঠামইনে গিয়ে আজ মঙ্গলবার ভোরবেলা থেকে উদ্ধার অভিযানে নামে। বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই মোহাম্মদ হোসেনের লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন অফিসার আবুজর গিফারি। নিহত মোহাম্মদ হোসেন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নূর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। কিশোরগঞ্জ পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন, মোহাম্মদ হোসেন ৫ মাস আগে মিঠামইনে কাজে যোগদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *