• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

নার্সের রহস্যজনক মৃত্যু হাসপাতালের এমডি ৩ দিনের রিমান্ডে

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব ইউনাইটেড হাসপাতালে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হানিফুর রহমান সুমনের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৭ জুলাই রোববার দুপুরে কিশোরগঞ্জ-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যৈষ্ঠ বিচারক কিশোর দত্ত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব সরকার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১১ জুলাই সোমবার সকাল ১০টার দিকে শহরের কমলপুর ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারের একটি কক্ষ থেকে নার্স রিমা প্রামাণিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমা প্রমাণিক পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারে নার্স হিসেবে দুই বছর ধরে কর্মরত ছিলেন। পরে নার্স রিমা প্রামাণিকের মরদেহ উদ্ধারের ঘটনায় গত ১২ জুলাই মঙ্গলবার দুপুরে তার বাবা সেন্টু চন্দ্র প্রামাণিক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, হাসপাতালের এমডি হানিফুর রহমান সুমন (৩৫) ও নার্স ইনচার্জ লিজা বেগমসহ (২৪) অজ্ঞাতনামা আরও ৩/৪ জন। এ ঘটনায় পুলিশ ইউনাইটেড হাসপাতালের এমডি হানিফুর রহমান সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে ওই মামলায় দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *