• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে দিনা আক্তার (১৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তাড়াইল থানা পুলিশ বরুহা ব্রীজ সংলগ্ন দীন ইসলাম এর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায় যে, তাড়াইল উপজেলাধীন সাররং গ্রামের রুবেল মিয়া স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এই বাসায় ভাড়া থাকত। দিনা আক্তার একটি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত।
১৭ জুলাই রোববার দুপুরে প্রতিবেশীরা দিনা আক্তার এর লাশ বারান্দায় দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীরা থানায় খবর দিলে, তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। তবে দীনা আক্তারের মৃত্যুর কারণ জানা যায়নি।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রোববার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় পুলিশ নিহত দিনার আক্তারের মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *