• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

করিমগঞ্জে মাদকসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

করিমগঞ্জে মাদকসহ
এক মাদক ব্যবসায়ী
র‌্যাবের হাতে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জ থেকে গাঁজা, ইয়াবা, জাল টাকা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১৬ জুলাই শনিবার রাত পৌনে ১০টার দিকে করিমগঞ্জের মোলামখাঁর চর এলাকা থেকে ঘরের মেঝেতে পুঁতে রাখা সাড়ে ৮ কেজি গাঁজা, আসামির দেহ থেকে ২৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৯০ টাকা এবং একটি এক হাজার টাকার ও একটি ৫শ’ টাকার জাল নোটসহ মৃত আব্দুল কাদিরের ছেলে মো. কামালকে (৩৮) গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কামাল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে বলে জানিয়েছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *