• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মিঠামইন হাওরে গোসল করতে নেমে এক ভ্রমণ পিপাসু তরুণ নিখোঁজের পর লাশ উদ্ধার

মিঠামইন হাওরে গোসল
করতে নেমে এক ভ্রমণ
পিপাসু তরুণ নিখোঁজের
পর লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-

মিঠামইনের হাওরে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে তানজিব সারোয়ার হিমেল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করেছে। কিশোরগঞ্জ শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে হিমেল গতকাল বুধবার বন্ধুদের সঙ্গে হাওরে বেড়াতে গিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাট হয়ে নৌকাযোগে মিঠামইনের হাওরের মাঝখানে হাসানপুর সেতুতে যান। সেখানে সন্ধ্যার আগে তিনি ভরা বর্ষার তীব্র স্রোতের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ছিলেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, তাদের ডুবুরি দল আজ ভোরবেলা থেকে অভিযানে নেমে সকাল পৌনে ১১টার দিকে হিমেলের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *